News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্তির দাবিতে ডেপুটেশন বন দফতরের স্থায়ী শ্রমিকদের
Image

Protest : ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্তির দাবিতে ডেপুটেশন বন দফতরের স্থায়ী শ্রমিকদের

আগরতলা, ১০ মার্চ : ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্তির দাবিতে গোর্খাবস্তিতে অরণ্য ভবনে ডেপুটেশন দান করলেন বন দফতরের স্থায়ী শ্রমিকরা।

সংবাদ সূত্রে জানা গেছে, দীর্ঘ আট নয় বছর ধরে ৩৬৩ জন স্থায়ী শ্রমিক বন দফতরে কাজ করে চলেছে। তাদেরকে ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্ত করার জন্য তারা দীর্ঘদিন ধরেই দপ্তর কর্মকর্তাদের কাছে দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের দাবি পূরণ করা হচ্ছে না। বৃহস্পতিবার তারা গোর্খাবস্তিতে অরণ্য ভবনে তাদেরকে ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্ত করার দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন।

এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দীর্ঘদিন ধরে স্থায়ী হিসেবে কাজ করে চললেও তাদেরকে ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্ত করা হচ্ছে না। তাতে তারা আর্থিকভাবে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সে কারণেই তাদেরকে ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্ত করার জন্য তারা দপ্তর কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন। অবিলম্বে তাদেরকে ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্ত করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন। তারা আশা ব্যক্ত করেছেন, সরকার এবং দপ্তর তাদের ন্যায্য দাবী সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top