News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির বাইরে প্রথম জয় আপ-এর; পঞ্জাবে মুখ থুবড়ে পড়ল কংগ্রেস
Image

দিল্লির বাইরে প্রথম জয় আপ-এর; পঞ্জাবে মুখ থুবড়ে পড়ল কংগ্রেস

অমৃতসর, ১০ মার্চ (হি.স.): পঞ্জাবে এবার ‘আম আদমি পার্টির সরকার’, দিল্লির বাইরে কোনও রাজ্যে এই প্রথম এত বড় সাফল্য পেল অরবিন্দ কেজরিওয়ালের দল। ঘোষণা মতোই পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভগবন্ত মান। পঞ্জাবে পুরোপুরি মুখ থুবড়ে পড়ল কংগ্রেস। প্রত্যাশা মতো ফল করতে পারেনি বিজেপি। দুপুর একটা নাগাদ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভার ৯১টি আসনে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, বিজেপি দু’টি আসনে, নির্দল একটি আসনে, কংগ্রেস ১৭টি আসনে ও শিরোমণি অকালি দল ৬টি আসনে এগিয়ে রয়েছে।

ম্যাজিক সংখ্যা ৫৯ ছাড়িয়ে অনেক এগিয়ে গিয়েছে আপ। এ বার দিল্লির বাইরে প্রথম জয়ের গন্ধ পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। বেলা বাড়তেই শুরু হয়েছে আপ-সেলিব্রেশন। আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত মানের বাড়িতে শুরু হয়েছে মিষ্টি তৈরির কাজ। সঙ্গরুর লোকসভা কেন্দ্রে শুরু আপ কর্মী-সমর্থকরা সেলিব্রেশন শুরু করে দিয়েছেন। বেলা যত গড়াচ্ছে বড় জয়ের আভাস পাচ্ছে আম আদমি পার্টি। পঞ্জাবে কংগ্রেসের প্রভাবশালী প্রার্থীরা পিছিয়ে রয়েছেন। সিধু ও চন্নি পিছিয়ে, অন্য দিকে, ক্যাপ্টেন অমরেন্দ্র সিংও পিছিয়ে রয়েছেন পাটিয়ালা আসনে, পদত্যাগের সম্ভাবনা মুখ্যমন্ত্রী চন্নির। দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ-এর জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল টুইট করে জানিয়েছেন, এই বিপ্লবের জন্য পঞ্জাবের জনগণকে অভিনন্দন। আপ-কে অভিনন্দন জানিয়ে পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু টুইটে লিখেছেন, “মানুষের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর…পঞ্জাবের জনগণের জনাদেশ গ্রহণ করুন… আপ কে অভিনন্দন!!!.”

Releated Posts

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026

অবিরাম বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কেরলে, জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী ভি.ডি. সাথীশনের; সতর্কতায় গোটা রাজ্য

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে কেরলের বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতির মধ্যে…

ByByNews Desk Aug 3, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top