News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর প্রদেশ দ্বিতীয়বার বিজয়ের পথে বিজেপি যোগী আদিত্যনাথকে ফোনে অভিনন্দন মুখ্যমন্ত্রী বিপ্লবের
Image

উত্তর প্রদেশ দ্বিতীয়বার বিজয়ের পথে বিজেপি যোগী আদিত্যনাথকে ফোনে অভিনন্দন মুখ্যমন্ত্রী বিপ্লবের

আগরতলা, ১০ মার্চ : বিজেপি দ্বিতীয়বারের মতো উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজয়ের কাছাকাছি পৌছে যাওয়ায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যোগী আদিত্যনাথকে অভিনন্দন জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী দেব যোগী আদিত্যনাথকে টেলিফোনে তার উষ্ণ অভিবাদন জানিয়েছেন এবং উত্তর প্রদেশের জনগণের জন্য ভাল কাজ চালিয়ে যাওয়ার জন্য তার সুস্বাস্থ্য কামনা করেছেন।

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির ১১৮টি আসনের বিপরীতে ২৫৪ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এবং বিএসপি এখনও পর্যন্ত দুই অংক অতিক্রম করতে ব্যর্থ হয়েছে।

কড়া নিরাপত্তা ব্যবস্থায় উত্তরপ্রদেশ জুড়ে সিসিটিভি ক্যামেরা নজরদারির মধ্যে বৃহস্পতিবার সকালে ৪০৩টি বিধানসভা আসনের ভোট গণনা শুরু হয়েছে। ভোটের সম্ভাব্য ফলাফলে ইতিমধ্যে প্রদেশ জুড়ে বিজেপি শিবিরে উৎসব শুরু হয়ে গেছে। প্রসঙ্গত, ১৯৮৫ সালের পর এই প্রথম কোন দল টানা দুইবার উত্তর প্রদেশের মসনদে বসতে চলেছে। 

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top