News Flash

  • Home
  • বিদেশ
  • Sunny Leone : ইসলামিক সংগঠনের আপত্তিতে সানি লিওনের ভিসার আবেদন বাতিল করল বাংলাদেশ
Image

Sunny Leone : ইসলামিক সংগঠনের আপত্তিতে সানি লিওনের ভিসার আবেদন বাতিল করল বাংলাদেশ

ঢাকা, ১০ মার্চ (হি. স.) : বলিউড অভিনেতা সানি লিওনের বাংলাদেশে যাওয়ার ফের বাধা। বারবার বাংলাদেশে যেতে চেয়েও যাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি। ২০১৫ সালে বাংলাদেশে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল সানির। কিন্তু সানির যাওয়ার খবরে বাংলাদেশের ইসলামিক সংগঠনগুলো ফুঁসে ওঠে। এই ঘটনা কেন্দ্র করে আন্দোলন শুরু করে তারা। সেই আন্দোলনের চোটেই বাতিল হয়ে যায় সানির ওই পরিকল্পনা।


আবারও বাংলাদেশে যেতে চেয়ে ভিসার আবেদন করেন সানি লিওন। কিন্তু এবারও তাঁকে ফিরিয়ে দিল বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের তরফে এমনটাই জানা গেছে। সানি লিওনের পাশাপাশি আরও ১০ জন ভারতীয় শিল্পী-কলাকুশলীকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। সেখানে উল্লেখ করা হয়, শামীম আহমেদ রনির পরিচালনায় ‘সোলজার’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তারা।


অনুমতি পত্রে সানির আসল নাম অর্থাৎ করণজিৎ কৌর ওয়েভারের নাম ছিল। উল্লেখ ছিল যে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক। অনুমতি পাওয়া ১১ জন শিল্পী বাংলাদেশে পৌঁছে নির্দিষ্ট শর্ত মেনে সেখানে শুটিং করতে পারবেন। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত আর এক বিবৃতিতে দেখা গেল, সেই অনুমতি বাতিল করা হয়েছে। তবে ভারতীয় শিল্পীদের নয়, কেবলমাত্র সানি লিওনের নামটিই বাতিল করেছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়। সেই বিবৃতিতে সাক্ষর করেছেন বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম।

Releated Posts

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top