News Flash

  • Home
  • দেশ
  • Arrested : চালসায় হরিণের মাংস সহ ধৃত দুই ব্যক্তি
Image

Arrested : চালসায় হরিণের মাংস সহ ধৃত দুই ব্যক্তি

চালসা, ৯ মার্চ (হি. স.) : জলপাইগুড়ির নর্থ ইনডং এলাকা থেকে হরিণের মাংস সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল বন দফতর। বুধবার দুপুরে ওই দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয় গরুমারা নর্থ রেঞ্জে।

গোপন সূত্রে খবর পেয়ে, এদিন গরুমারা নর্থ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে সহ বনকর্মীরা ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। ওই সময় সেই বাড়িতে হরিণের মাংস রান্না করা হচ্ছিল। কিছু কাঁচা মাংসও ছিল। অভিযানে নেমে কাঁচা ও অর্ধ সেদ্ধ হরিণের মাংস সহ দুই ব্যক্তিকে বনকর্মীরা নিয়ে যায় চালসার গরুমারা নর্থ রেঞ্জে। এরপর গরুমারার প্রশিক্ষিত কুকুর আড়লেন্ডকে নিয়ে নর্থ ইনডং এলাকায় অভিযান চালানো হয়। গরুমারার এডিএফও রিয়া গাঙ্গুলিও ঘটনাস্থলে যান। বনদফতর সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

এক রাজ্যপাল, দুই ম্যান্ডেট: তামিলনাড়ু-কেরলে অর্লেকারের সাংবিধানিক পরীক্ষা

তিরুবনন্তপুরম, ৬ মে (আইএএনএস): ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কেরল ও তামিলনাড়ু—দুই রাজ্যে একসঙ্গে সাংবিধানিক…

ByByNews Desk May 6, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: ‘এটা ভোট ডাকাতি’, অভিযোগ প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজেগৌড়ার

বেঙ্গালুরু, ৫ মে (আইএএনএস): কর্নাটকের শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রের ভোট পুনর্গণনা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk May 5, 2026

বিহারে এনডিএ-র বড় রাজনৈতিক শক্তিপ্রদর্শন, ৭ মে সম্রাট চৌধুরীর মন্ত্রিসভা সম্প্রসারণ

পাটনা, ৫ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও অসমে ভারতীয় জনতা পার্টির শক্তিশালী নির্বাচনী ফলাফলের পর বিহারে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।…

ByByNews Desk May 5, 2026

সমঝোতা থেকে প্রতিদ্বন্দ্বিতা: কেরলে কংগ্রেসে নজিরবিহীন নেতৃত্বের লড়াই

তিরুবনন্তপুরম, ৫ মে (আইএএনএস): বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়ে বামফ্রন্টকে পরাজিত করার পর কেরলে কংগ্রেস এখন এক নজিরবিহীন…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top