News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : বিদ্যুতের লাইন সারাইয়ে খুঁটি থেকে পড়ে আহত দুই
Image

Accident : বিদ্যুতের লাইন সারাইয়ে খুঁটি থেকে পড়ে আহত দুই

কৈলাসহর, 9 মার্চ : ঊনকোটি জেলার কৈলাসহর এবং দক্ষিণ জেলার শান্তির বাজারে বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ করতে গিয়ে খুটি থেকে নিচে পড়ে দুজন বিদ্যুৎকর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, কৈলাসহরের ডলুগাঁও এলাকার বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়েছিলেন বিদ্যুৎ কর্মীরা। বিদ্যুৎ লাইন সারাই করার সময় সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়ে গুরুতরভবে আহত হয় বিদ্যুৎকর্মী সুজিত দেব। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা। বর্তমানে বিদ্যুৎকর্মী কৈলাসহর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার কলেজ সংলগ্ন এলাকায় সিঁড়ি ভেঙ্গে নিচে পড়ে গুরুতরভাবে আহত হয়েছে আরো এক বিদ্যুৎকর্মী। আহত বিদ্যুৎ কর্মীর নাম শ্যামল ত্রিপুরা। স্থানীয় লোকজনরা আহত বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top