News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইউক্রেনে আটকে থাকা পাক ছাত্রীকে উদ্ধার, ভারত ও মোদীর প্রশংসায় পঞ্চমুখ আসমা
Image

ইউক্রেনে আটকে থাকা পাক ছাত্রীকে উদ্ধার, ভারত ও মোদীর প্রশংসায় পঞ্চমুখ আসমা

কিয়েভ, ৯ মার্চ (হি.স.): যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে আটকে ছিলেন তিনি, পাকিস্তানের নাগরিক আসমা শফিককে নিরাপদে উদ্ধার করেছে ভারত। ইউক্রেন থেকে উদ্ধার করার জন্য ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পাক ছাত্রী আসমা। অত্যন্ত আনন্দের সঙ্গে আসমা জানিয়েছেন, কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাসের জন্যই এখন তিনি সুরক্ষিত। ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে।

ভারতীয় কর্তৃপক্ষ আসমা শফিককে নিরাপদে উদ্ধার করেছে, যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের বাইরে নিয়ে যাওয়ার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় পশ্চিম ইউক্রেনের দিকে। শীঘ্রই পরিবারের কাছে পৌঁছে যাবেন পাক নাগরিক আসমা। আসমা জানিয়েছেন, “অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে আটকে পড়েছিলাম, নিরাপদে উদ্ধারের জন্য কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাসকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ। ভারতীয় দূতাবাসের জন্যই নিরাপদে বাড়িতে পৌঁছতে পারব।”

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top