News Flash

  • Home
  • খেলা
  • Ravindra Jadeja: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা
Image

Ravindra Jadeja: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা

দুবাই, ৯ মার্চ (হি.স.) : মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট জয়ের নায়ক রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স তাঁকে এক নম্বরে পৌঁছে দিয়েছে। আইসিসি পুরুষদের টেস্ট খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন তিনি।

অপরাজিত ১৭৫ রানের পাশাপাশি বল হাতে নয় উইকেট শিকার অলরাউন্ড অবদান তার জন্য যথেষ্ট ছিল। জাডেজার পয়েন্ট ৪০৬। তালিকায় দু’ধাপ উঠেছেন তিনি। প্রথম তিনে রয়েছেন জাডেজার জুটি রবিচন্দ্রন অশ্বিন। ৩৪৭ পয়েন্ট তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১ রান করার পরে বল হাতে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন।
অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। চারে বাংলাদেশের শাকিব আল হাসান। পাঁচে ইংল্যান্ডের বেন স্টোকস। বাকি পাঁচ স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের কাইল জেমিসন ও কলিন ডি গ্র্যান্ডহোম, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ইংল্যান্ডের ক্রিস ওকস।

ব্যাটারদের তালিকায় উত্থান হয়েছে বিরাট কোহলীর। দু’ধাপ উঠে পঞ্চম স্থানে তিনি। এক ধাপ উঠে প্রথম দশে ঢুকেছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। কোহলীর নীচেই রয়েছেন ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটারদের তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জো রুট ও তিনে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। কোহলীর ঠিক আগেই রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top