News Flash

  • Home
  • দেশ
  • ফের পারদ-পতন তিলোত্তমায়, বসন্তের ছোঁয়া লেগেছে দক্ষিণবঙ্গে
Image

ফের পারদ-পতন তিলোত্তমায়, বসন্তের ছোঁয়া লেগেছে দক্ষিণবঙ্গে

কলকাতা, ৯ মার্চ (হি.স.): তাপমাত্রা বাড়ার পরিবর্তে পারদ-পতন হচ্ছে তিলোত্তমায়। এই নিয়ে পরপর দু’দিন, বুধবারও কলকাতায় স্বাভাবিকের নীচে নেমে এসেছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বসন্তের ছোঁয়া লেগেছে দক্ষিণবঙ্গে, বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল পরিষ্কার। ভোরের দিকে এদিন হালকা ঠাণ্ডা থাকলেও, বেলা বাড়তেই উষ্ণতা বেড়েছে।

শীতবস্ত্রের আর কোনও প্রয়োজন নেই, ধীরে ধীরে গরম বাড়বে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তির সূচক নীচেই রয়েছে। গ্রাম বাংলায় এখনও ভোরের দিকে হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে, তবে কলকাতায় শীতের আমেজ নেই বললেই চলে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top