News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফলপ্রসূ ছিল আগের বৈঠক, ১১ মার্চ ফের বৈঠকে বসছে ভারত ও চিন
Image

ফলপ্রসূ ছিল আগের বৈঠক, ১১ মার্চ ফের বৈঠকে বসছে ভারত ও চিন

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): কোর কমান্ডার স্তরের চতুর্দশ দফার বৈঠক মোটের উপর ফলপ্রসূ ছিল, ভারত ও চিন উভয়পক্ষই পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রাসঙ্গিক সমস্যা সমাধানের জন্য খোলামেলা আলোচনা এবং নিজেদের মধ্যে মতবিনিময় করেছিল। এবার কোর কমান্ডার স্তরের পঞ্চদশতম বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন। আগামী ১১ মার্চ, শুক্রবার চুশূল-মলডো মিটিং পয়েন্টে হবে ওই বৈঠক।

২০২০ সালের এপ্রিলে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র অনুপ্রবেশের পরেই অশান্তির সূচনা। কূটনৈতিক এবং সেনা স্তরের আলোচনার মধ্যেই ২০২০-র ১৫ জুন গালওয়ানে সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান। এখনও পর্যন্ত ১৪ দফায় কোর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। কোর কমান্ডার স্তরের বৈঠকে প্যাং‌গং হ্রদের উত্তর দক্ষিণ তির, গালওয়ানের মতো এলাকায় ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছনো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন)-র বিষয়ে সিদ্ধান্ত হলেও অন্য এলাকাগুলি নিয়ে এখনও মতানৈক্য রয়ে গিয়েছে। এমতাবস্থায় ১১ মার্চের কোর কমান্ডার স্তরের পঞ্চদশতম বৈঠকে বিবাদ মিটবে বলেই আশা করছে ভারত।

Releated Posts

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি নিয়ে আরএসে-এর ‘দেরিতে অবস্থান’, প্রশ্ন তুলল কংগ্রেস ও শিবসেনা-ইউবিটি

নতুন দিল্লি, ৩ জুলাই (আইএএনএস): রাম মন্দিরে অনুদান ও ভোগের অর্থে কথিত আর্থিক অনিয়মের ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দির অনুদানে অনিয়মের অভিযোগ: অযোধ্যা আদালতে মামলা করবেন দিগ্বিজয় সিং

ভোপাল, ৩ জুলাই (আইএএনএস): কংগ্রেসের প্রবীণ নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ঘোষণা করেছেন যে, রাম মন্দির…

ByBySandeep Biswas Jul 3, 2026

গণতন্ত্র সংকটে, অভিযোগ বিরোধীদের: সিআইজির কাছে এসআইআর স্থগিতের দাবি, ভোট প্রক্রিয়া কারচুপির অভিযোগ

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : দেশের নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে এবং চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাজস্থানে ১.০৬ লক্ষ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, দেশ পাবে প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজস্থান সফরে গিয়ে প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়ন…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top