News Flash

  • Home
  • দেশ
  • সালেম গোকুলরাজ হত্যা মামলার শাস্তি ঘোষণা, যুবরাজ-সহ সমস্ত দোষীর যাবজ্জীবন সাজা
Image

সালেম গোকুলরাজ হত্যা মামলার শাস্তি ঘোষণা, যুবরাজ-সহ সমস্ত দোষীর যাবজ্জীবন সাজা

মাদুরাই, ৮ মার্চ (হি.স.): সালেম গোকুলরাজ হত্যা মামলার (২০১৫ সাল) সাজা ঘোষণা করল মাদুরাইয়ের বিশেষ আদালত। মঙ্গলবার যুবরাজ-সহ সমস্ত অভিযুক্তকেই যাবজ্জীবনের সাজা দিয়েছে আদালত। গত ৫ মার্চ ২০১৫ সালের এই মামলায় ১৭ জন অভিযুক্তের মধ্যে যুবরাজ-সহ ১০ জনকে দোষীসাব্যস্ত করেছিল তামিলনাড়ুর মাদুরাইয়ের বিশেষ আদালত। এই মামলায় বেকসুর খালাস ঘোষণা করা হয় ৫ অভিযুক্তকে, আগেই মৃত্যু হয়েছিল দুই অভিযুক্তের। মঙ্গলবার সাজা ঘোষণা করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে যুবরাজ-সহ ১০ জন দোষীকে।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং স্নাতক গোকুল রাজের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল হিন্দু সম্প্রদায়ের এক তরুণীর সঙ্গে। দলিত যুবক গোকুল রাজের মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে। ২০১৫ সালের ২৪ জুন রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। গোকুলের রহস্যমৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে দলিত সম্প্রদায়। তদন্তের পর মাস্টারমাইন্ড যুবরাজ-সহ ১৭ জনকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালের এই মামলা স্থানান্তরিত হয় সিবি-সিআইডি-তে। মোট ৭২ জনের সাক্ষ নেওয়া হয়েছে এই মামলায়। গত ৫ মার্চ সালেম গোকুলরাজ হত্যা মামলায় (২০১৫ সাল) ১৭ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে দোষীসাব্যস্ত করেছিল মাদুরাইয়ের বিশেষ আদালত। মঙ্গলবার শাস্তি ঘোষণা করা হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top