News Flash

Image

Protest : পানীয় জলের দাবিতে পৃথক স্থানে সড়ক অবরোধ

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : মঙ্গলবার পানীয় জলের দাবিতে খোয়াইয়ের গগমনিপাড়া এবং উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর দামছড়া সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

সংবাদ সূত্রে জানা গেছে, খোয়াইয়ের জনজাতি অধ্যুষিত গগমনি পাড়া এলাকায় দীর্ঘ একমাস সময় ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে। জনজাতী অংশের জনগণ বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার অনুরোধ জানিয়েছেন। কিন্তু প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মঙ্গলবার সকাল থেকে এলাকার জনগণ পথ অবরোধ আন্দোলনে সামিল হন।

অবরোধের ফলে ওই এলাকার রাস্তাঘাট দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনি। ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ এবং খোয়াইয়ের ডিসিএম ঘটনাস্থলে ছুটে যান। প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সঙ্গে সমস্যা সম্পর্কে কথা বলেন। অবিলম্বে তাদের পানীয় জলের সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিশ্রুতির ভিত্তিতে আপাতত তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

এদিকে কাঞ্চনপুরের উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে ও পরিস্রুত পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে ওইসব এলাকার জনগণ কাঞ্চনপুর দামছড়া সড়ক অবরোধ করেন। অবরোধের ফলে কাঞ্চনপুর দামছড়া সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। অবরোধকারীদের সঙ্গে তারা আলোচনায় মিলিত হন। তাদের সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসের ভিত্তিতে তারা আপাতত পথ অবরোধ প্রত্যাহার করে নেন। 

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top