News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের কৃতিত্বে অভিবাদন প্রধানমন্ত্রীর, কুর্নিশ নারী শক্তিকে
Image

Narendra Modi: বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের কৃতিত্বে অভিবাদন প্রধানমন্ত্রীর, কুর্নিশ নারী শক্তিকে

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে অন্তরের অন্তঃস্থল থেকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের কৃতিত্বের জন্য নারী শক্তিকে অভিবাদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি বছর ৮ মার্চ দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। লিঙ্গবৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়। শিল্প-সাহিত্য-সহ সমস্ত ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয়।

মঙ্গলবার সকালে টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘নারী দিবসে নারী শক্তি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কৃতিত্বের জন্য অভিবাদন। ভারত সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করবে।” আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top