News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ramnath Kovind: নারী শক্তি পুরস্কার পেলেন ২৯ মহিলা, মেয়েদের সমান সুযোগ দেওয়ার অঙ্গীকারের আহ্বান রাষ্ট্রপতির
Image

Ramnath Kovind: নারী শক্তি পুরস্কার পেলেন ২৯ মহিলা, মেয়েদের সমান সুযোগ দেওয়ার অঙ্গীকারের আহ্বান রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ২০২০ ও ২০২১ সালের নারী শক্তি পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিভিন্ন ক্ষেত্রে সফল ২৯ জন মহিলাকে মঙ্গলবার নারী শক্তি পুরস্কার দেওয়া হয়। আর্থিক ক্ষেত্র ও সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক মহিলাদের ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন নারীদের বেছে নেওয়া হয় পুরস্কার দেওয়ার জন্য। আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ২৯ জন মহিলার হাতে নারী শক্তি পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি।

নারী শক্তি পুরস্কার পাওয়া ২৯ জন মহিলার মধ্যে রয়েছেন তাঁতশিল্পী ও পেশায় শিক্ষিকা আরতি রাণা, ডাঃ এলা লোধ (মরণোত্তর), জয়া মুথু ও তেজাম্মা, বাতুল বেগম (ভারতীয় লোকসংগীত প্রচারের জন্য এই সম্মান), অংশুল মালহোত্রা, কমল কুম্ভার, মাধুলিক রামটেকে, নীনা গুপ্তা (গণিতে শ্রেষ্ঠত্বের জন্য), নীরজা মাধব, নিরঞ্জনবেন মুকুলভাই কালারথি প্রমুখ।
নারী দিবস উপলক্ষ্যে এদিন মহিলাদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইট বার্তায় রাষ্ট্রপতি জানান, জীবনের সমস্ত ক্ষেত্রেই মহিলারা দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন। তাঁদের সুরক্ষা, মর্যাদা ও সমান সুযোগ দেওয়ার অঙ্গীকার আমাদের সকলের নেওয়া উচিত।

Releated Posts

‘ছাত্র কি গুঞ্জন’ নিছক জনসংযোগের কৌশল, রাহুলের সঙ্গে যুবসমাজের কোনও সংযোগ নেই: বিজেপি

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্র কি গুঞ্জন’ কর্মসূচি নিয়ে…

ByByNews Desk Aug 25, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026
Scroll to Top