News Flash

  • Home
  • দিনের খবর
  • Nawab Malik: আপাতত মুক্তি নয়, ১৪-দিনের বিচার বিভাগীয় হেফাজতে নবাব মালিক
Image

Nawab Malik: আপাতত মুক্তি নয়, ১৪-দিনের বিচার বিভাগীয় হেফাজতে নবাব মালিক

মুম্বই, ৭ মার্চ (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হেফাজত শেষ হলেও, আপাতত মুক্তি পাচ্ছেন না মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক। নবাব মালিককে ১৪-দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের বিশেষ পিএমএলএ আদালত। আন্ডার ওয়ার্ল্ড দিন দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেনের মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিককে গত ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সোমবারইই নবাব মালিকের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে, এদিন তাঁকে ১৪-দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের বিশেষ পিএমএলএ আদালত। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার করার পর ৬২ বছর বয়সী নবাব মালিককে ৮ দিনের জন্য ইডি-র হেফাজতে পাঠানো হয়েছিল। এরপর গত বৃহস্পতিবার তাঁকে ৭ মার্চ অবধি ইডি-র হেফাজতে পাঠানো হয়। এবার মালিককে পাঠানো হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে।

Releated Posts

নাংলোইয়ে অবৈধ এলপিজি রিফিলিং চক্র ভাঙল দিল্লি পুলিশ, ৯৬টি সিলিন্ডার উদ্ধার, গ্রেফতার ৩

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নাংলোই এলাকার বক্করওয়ালায় একটি অবৈধ এলপিজি রিফিলিং ও মজুতদারি চক্র…

ByByNews Desk May 6, 2026

কলকাতা বিমানবন্দরে পিস্তলের ম্যাগাজিন-কর্তূজ উদ্ধার মামলায় ৭ মাস পর গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

কলকাতা, ৬ মে (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস…

ByByNews Desk May 6, 2026

জাতিগত মন্তব্য মামলায় গ্রেফতারের মুখে কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ

বেঙ্গালুরু, ৬ মে (আইএএনএস): জাতিগত মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ-এর বিরুদ্ধে গ্রেফতারি…

ByByNews Desk May 6, 2026

ইন্ডিগো বিমানে যাত্রীর ইলেকট্রনিক ডিভাইসে আগুন, নিরাপদে সরানো হল সব যাত্রী

নয়াদিল্লি, ৫ মে (আইএএনএস): ইন্ডিগো-র একটি বিমানে যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ইন্ডিগো…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top