News Flash

  • Home
  • দিনের খবর
  • মুর্শিদাবাদে শিবিরেই গুলির লড়াই, মৃত্যু ২ বিএসএফ জওয়ানের
Image

মুর্শিদাবাদে শিবিরেই গুলির লড়াই, মৃত্যু ২ বিএসএফ জওয়ানের

ডোমকল, ৭ মার্চ (হি. স.) : মুর্শিদাবাদে বিএসএফ জওয়ানদের মধ্যে অশান্তির জেরে সোমবার সাতসকালে সেখানে চলল গুলি। মৃত্যু হল দুই জওয়ানের। অমৃতসর কাণ্ডের ছায়ায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবারের সকালে একই ঘটনার সাক্ষী হয়েছিল অমৃতসর। সেখানকার খাসা গ্রামে বিএসএফের মেসের ভিতরে এলোপাথাড়ি গুলি চালান এক কনস্টেবল। গুলিতে ৫ জনের মৃত্যু হয়। যিনি গুলি চালিয়েছিলেন, তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি এবার বাংলায়।জানা গিয়েছে, সোমবার সকালে মুর্শিদাবাদের চর কাকমারী শিবিরে বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ানের মধ্যে বচসা বাঁধে। তাঁদের নাম টোরো ও শেখর। ক্রমেই তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। অভিযোগ, সেই সময়ই দু’জন একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দু’জন। মৃত্যু হয় দুই জওয়ানের। ঘটনার আকস্মিকতায় চমকে যান ব্যাটালিয়নের অন্যরা।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছেছেন বিএসএফের আধিকারিকেরা। ঠিক কী কারণে এদিনের ওই অশান্তি, কেন গুলি চলল তা জানতে বিএসএফ বিভাগীয় তদন্ত শুরু করেছে। এদিন সকালের বচসার জেরেই এই ঘটনা, নাকি পুরনো শত্রুতা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই দুই জওয়ানের মৃত্যুর খবর তাঁদের পরিবারের কাছে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top