News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sushant Chowdhury : ত্রিপুরায় ঢালাও নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত
Image

Sushant Chowdhury : ত্রিপুরায় ঢালাও নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত

আগরতলা, ৫ মার্চ (হি. স.) : ত্রিপুরায় ঢালাও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে মোতাবেক আজ মন্ত্রিসভায় বিভিন্ন দফতরে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

আজ মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলি তুলে ধরেন। তিনি জানান, উচ্চশিক্ষা দপ্তরের অধীন রাজ্যের সাধারন ডিগ্রী কলেজগুলির ২০টি প্রিন্সিপাল পদ পূরণ করার জন্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদগুলি টিপিএসসি’র মাধ্যমে পূরণ করা হবে।

সাথে তিনি যোগ করেন, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ১৫০টি জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাকটার পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। উচ্চশিক্ষা দপ্তরের অধীন রাজ্যের টিসার্চ এডুকেশন ইনস্টিটিউটে এমএড কোর্সে পঠন পাঠনের জন্য ১০টি পদ সৃষ্টি করে তা পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদগুলির মধ্যে রয়েছে ৬টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ২টি অ্যাসোসিয়েট প্রফেসর ও ২টি প্রফেসরের পদ, জানান তিনি।

এদিন তিনি আরও জানান, শিক্ষাদপ্তরের অধীন রাজ্যের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য ৪টি প্রিন্সিপালের শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তথ্যমন্ত্রী বলেন, ধলাই জেলার আমবাসাতে শীঘ্রই ফরেনসিক ল্যাবারেটরি চালু করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই ল্যাবারেটরির জন্য ৪টি টেকনিক্যাল পদ সৃষ্টি করে তা পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের স্টেনোগ্রাফার সার্ভিসের সংশোধনও করা হয়েছে। এই সংশোধনীর ফলে এখন থেকে স্টেনোগ্রাফার সার্ভিসের ১০০ নম্বরের পরীক্ষায় ইংরেজী ও জেনারেল স্টাডিজের পাশাপাশি ৪০ নম্বরের শর্টহ্যান্ড বিষয়ও পরীক্ষায় থাকবে, তিনি জানিয়েছেন।

তথ্যমন্ত্রীর কথায়, আগে স্টেনোগ্রাফার সার্ভিসের পরীক্ষায় ইংরেজী ও জেনারেল স্টাডিজের বিষয়ে পরীক্ষা নেওয়া হত। এখন থেকে স্টেনোগ্রাফার সার্ভিসের পরীক্ষায় ৩০ নম্বর থাকবে ইংরেজীর জন্য, ৩০ নম্বর জেনারেল স্টাডিজের জন্য এবং শর্টহ্যান্ডের জন্য থাকবে ৪০ নম্বর।

Releated Posts

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026

উৎসবের আবহে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগরতলা, ১৩ জুন : প্রায় ১২৫ বছরের ঐতিহ্য বহনকারী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে শুরু…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু, দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top