News Flash

  • Home
  • দেশ
  • Murder Case: সালেম গোকুলরাজ হত্যা মামলায় দোষী ১০ অভিযুক্ত, সাজা ঘোষণা ৮ মার্চ
Image

Murder Case: সালেম গোকুলরাজ হত্যা মামলায় দোষী ১০ অভিযুক্ত, সাজা ঘোষণা ৮ মার্চ

মাদুরাই, ৫ মার্চ (হি.স.): সালেম গোকুলরাজ হত্যা মামলায় (২০১৫ সাল) ১৭ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে দোষীসাব্যস্ত করল তামিলনাড়ুর মাদুরাইয়ের বিশেষ আদালত। দোষীদের মধ্যে যুবরাজও রয়েছে। এই মামলায় বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে ৫ অভিযুক্তকে, আগেই মৃত্যু হয়েছিল দুই অভিযুক্তের। সাজা ঘোষণা হবে আগামী ৮ মার্চ।

ইঞ্জিনিয়ারিং স্নাতক গোকুল রাজের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল হিন্দু সম্প্রদায়ের এক তরুণীর সঙ্গে। দলিত যুবক গোকুল রাজের মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে। ২০১৫ সালের ২৪ জুন রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। গোকুলের রহস্যমৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে দলিত সম্প্রদায়। তদন্তের পর মাস্টারমাইন্ড যুবরাজ-সহ ১৭ জনকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালের এই মামলা স্থানান্তরিত হয় সিবি-সিআইডি-তে। মোট ৭২ জনের সাক্ষ নেওয়া হয়েছে এই মামলায়। অবশেষে শনিবার সালেম গোকুলরাজ হত্যা মামলায় (২০১৫ সাল) ১৭ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে দোষীসাব্যস্ত করেছে মাদুরাইয়ের বিশেষ আদালত।

Releated Posts

গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ মে (আইএএনএস): ভোটগণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাঁদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk May 3, 2026

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top