News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Chief Minister Biplab Kumar Deb : ত্রিপুরায় পরিকাঠামো উন্নয়ন ও উন্নত স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

Chief Minister Biplab Kumar Deb : ত্রিপুরায় পরিকাঠামো উন্নয়ন ও উন্নত স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মার্চ (হি. স.) : ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। রেফারের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার। প্রথমবারের মত ত্রিপুরায় সম্পন্ন হওয়া ওপেন হার্ট সার্জারি সহ স্বাস্থ্যক্ষেত্রে একাধিক সাফল্য তার উজ্জ্বল নজির। আজ ১৬টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই অ্যাম্বুলেন্সগুলির জন্য ব্যয় হয়েছে ২ কোটি ৫০ লক্ষ ২৪ হাজার টাকা। রবীন্দ্র শতবার্ষিকীভবনের সামনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পতাকা নেড়ে অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধন শেষে অত্যাধুনিক লাইফসাপোর্ট সম্পন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা সম্পর্কে অবহিত হন মুখ্যমন্ত্রী।


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় পরিকাঠামো উন্নয়ন ও উন্নত স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় শুরু হওয়া আয়ুষ্মান ভারত প্রকল্পের সুফল পাচ্ছেন রাজ্যের নাগরিকগণও। এই সহায়তায় ওপেন হার্ট সার্জারির মত ব্যয়বহুল অস্ত্রোপচারেরও সুযোগ মিলছে। অতি সম্প্রতি জিবিপি হাসপাতালে এক মহিলার সফল ওপেন হার্ট সার্জারি হয়েছে। স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়নে সমস্ত অংশের নাগরিকদের কাছে বিভিন্ন প্রকল্পের সহায়তায় স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বিভিন্ন জটিল রোগ সহ সমস্ত ধরণের স্বাস্থ্য পরিষেবার সুযোগ সুনিশ্চিত করার মাধ্যমে রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় করতে না হয় সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।


মুখ্যমন্ত্রী বলেন, এর আগেও রোগীদের হাসপাতালে স্থানান্তরের সাহাযার্থে এই ধরণের অ্যাম্বুলেন্স পরিষেবা জনগণের স্বার্থে চালু করেছে সরকার। আজ সূচনা হওয়া ১৬টি অ্যাম্বুলেন্স পরিষেবার মধ্যে ১২টি বিভিন্ন মহকুমা হাসপাতাল ও অবশিষ্ট ৪টি পৃথক জেলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা প্রদানের লক্ষ্যে দেওয়া হবে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top