News Flash

  • Home
  • বিদেশ
  • Joe Biden: রুশ হামলায় ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন, পুতিনকে বার্তা বাইডেনের
Image

Joe Biden: রুশ হামলায় ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন, পুতিনকে বার্তা বাইডেনের

কিয়েভ, ৪ মার্চ (হি.স.): ক্রমেই খারাপ হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। সেখানে একের পর এক বোমাবর্ষণ করে চলেছে রাশিয়ার সামরিক বাহিনী। এবার রুশ সেনা আঘাত হানল ইউক্রেনের জাফোরজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রাশিয়ান সেনাবাহিনী চারদিক থেকে গুলি চালাচ্ছে। আগুন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। যদি এটি বিস্ফোরিত হয় তবে এটি চেরনোবির চেয়ে ১০ গুণ বড় হবে।

ইউক্রেনের দক্ষিণে নাইপার নদীর তীরে অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনের মোট বিদ্যুতের চাহিদার এক চতুর্থাংশ মেটানো হয়৷ এই পরিস্থিতিতে চেরনোবিল বিপর্যয়ের কথা মনে করিয়ে গোটা ইউরোপকে সতর্ক করেছেন ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা। তিনি দাবি করেন চেরনোবিলের থেকে দশ গুন বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে চলেছে। পাশাপাশি দিমিত্রো কুলেবা দাবি করেন রাশিয়ার সেনারা দমকলকর্মীদের যেতে দিচ্ছে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আর্জি জানান যাতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ঘটনাস্থলে যেতে দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে ইউক্রেনের উত্তরে অবস্থিত চেরনোবিল পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট দখল করেছিল রুশ বাহিনী। এই চেরনোবিলেই ১৯৮৬ সালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যার প্রভাবে পূর্ব ইউরোপ জুড়ে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top