News Flash

  • Home
  • দিনের খবর
  • মাতৃভূমিতে ফিরে স্বস্তি, বায়ুসেনার তিন বিমানে স্বদেশে ফিরলেন ৬৩০ ভারতীয়
Image

মাতৃভূমিতে ফিরে স্বস্তি, বায়ুসেনার তিন বিমানে স্বদেশে ফিরলেন ৬৩০ ভারতীয়

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): মাতৃভূমিতে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ৬৩০ জন ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যেই দিল্লির কাছে হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে নামে ভারতীয় বায়ুসেনার তিনটি সি-১৭ বিমান। তিনটি বিমানে দেশে ফিরেছেন ৬৩০ জন ভারতীয় নাগরিক। প্রতিটি বিমানে ২১০ জনকে নিয়ে আসা হয়েছে। রোমানিয়ার বুখারেস্ট ও হাঙ্গেরির বুদাপেস্ট থেকে নিয়ে আসা হয়েছে ৬৩০ জন ভারতীয় নাগরিককে।

মাতৃভূমিতে আগত সমস্ত নাগরিকদের স্বাগত জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট। ফুল দিয়ে সকলকে স্বাগত জানান তিনি। অনেকেই নিজেদের পোষ্যকেও নিজেদের সঙ্গে নিয়ে এসেছেন। অজয় ভাট টুইট করে জানিয়েছেন, অপারেশন গঙ্গার অধীনে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে সরকার যে প্রচেষ্টা করছে তাতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পড়ুয়ারা।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top