News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোট দিলেন যোগী-সহ বিশিষ্টরা, উত্তর প্রদেশে ষষ্ঠ দফায় ৬৭৬ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা
Image

ভোট দিলেন যোগী-সহ বিশিষ্টরা, উত্তর প্রদেশে ষষ্ঠ দফায় ৬৭৬ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা

লখনউ, ৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশে শুরু হয়ে গিয়েছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। ষষ্ঠ দফায় বৃহস্পতিবার সকাল সাতটা থেকে উত্তর প্রদেশের ৫৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, গোরক্ষপুর আর্বান আসনেও এদিন ভোটগ্রহণ চলছে। এই আসনে ভাগ্যপরীক্ষা হচ্ছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আদিত্যনাথের বিরুদ্ধে সমাজবাদী পার্টি প্রার্থী করেছে প্রয়াত বিজেপি নেতা উপেন্দ্র দত্ত শুক্লার স্ত্রী শুভাবতী শুক্লাকে। এদিন সকালে গোরক্ষনাথ মন্দিরে পূজার্চনা করেছেন যোগী আদিত্যনাথ, তারপর গোরক্ষপুরের প্রাথমিক স্কুল গোরক্ষনাথ কন্যা নগর ক্ষেত্র ভোটদান কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন।”

বৃহস্পতিবার কার্যত ত্রিমুখী লড়াই হচ্ছে উত্তর প্রদেশের ৫৭টি আসনে। উত্তর প্রদেশের যে ১০টি জেলায় বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে সেই জেলাগুলি হল-আম্বেদকর নগর, বলরামপুর, সিদ্ধার্থনগর, বাস্তি, সন্ত কবির নগর, মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশীনগর, দেওরিয়া ও বালিয়া। যোগী ছাড়াও এই দফায় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে। যেমন রাজ্যের কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু, স্বামী প্রসাদ মৌর্য (যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন), সপা নেতা রাম গোবিন্দ চৌধুরী। মোট ৬৭৬ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে বৃহস্পতিবার, ষষ্ঠ দফায়।

এদিন সকালেই নিজের ভোট দিয়েছেন উত্তর প্রদেশের মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা, তিনি বালিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সপরিবারের গোরক্ষপুরের সেন্ট অ্যান্ড্রুস ইন্টার কলেজের পোলিং বুথে ভোট দিয়েছেন বিজেপি সংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিব প্রতাপ শুক্লা। ভোট দিয়েছেন উত্তর প্রদেশের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি প্রমুখ।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top