News Flash

Image

CPIM Celebrate : ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস পালিত

আগরতলা, ৩ মার্চ : ককবরক ভাষার স্বীকৃতি আদায়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন ধনঞ্জয় ত্রিপুরা। ৩ মার্চ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস। এদিন আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ককবরক ভাষা স্বীকৃতির দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আগরতলা ছাড়াও গন্ডাছড়া, শান্তিরবাজার সহ বিভিন্ন স্থানে শহীদান দিবস পালনের খবর মিলেছে।

খোয়াই সিপিআইএম কার্যালয়ের সামনে উপলক্ষে এক শহীদান দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে শহীদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিধায়ক নির্মল বিশ্বাস। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নির্মল বিশ্বাস বলেন,  ১৯৭৫ সালের ৩ মার্চ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন ধনঞ্জয় ত্রিপুরা। তার সেই রক্ত বৃথা যায়নি। রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর ককবরক ভাষাকে রাজ্যের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top