News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Successful Heart Surgery GBP Hospital : ত্রিপুরা : জিবিপি হাসপাতালে ১০ বছরের শিশু কন্যার সফল হার্ট সার্জারি
Image

Successful Heart Surgery GBP Hospital : ত্রিপুরা : জিবিপি হাসপাতালে ১০ বছরের শিশু কন্যার সফল হার্ট সার্জারি

আগরতলা, ২ মার্চ (হি. স.) : ত্রিপুরায় আবারও হৃদরোগের চিকিত্সায় সাফল্যের নজীর স্থাপন করল জিবিপি হাসপাতাল। শুরু হল শিশুদের ওপেন হার্ট সার্জারি। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি (সি টি ভি এস অ্যান্ড আই আর) ডিপার্টমেন্টে দশ বছরের শিশু কন্যার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতর এই সংবাদ দিয়েছে।


অমরপুরের ১০ বছর বয়সী মেয়েটি পারিবারিক অসচ্ছলতার কারণে একটি বিদ্যালয়ের হোস্টেলে থেকে চতুর্থ শ্রেণীতে পাঠরত। সে ছোটবেলা থেকেই বেশি পরিশ্রম করতে পারত না এবং একটু দৌড়াদৌড়ি করলেই তার শ্বাসকষ্ট হত। তার পিতা কৃষিকাজ করেন। আর্থিক অনটনের মধ্যেও অনেক কষ্ট করে তার বাবা মেয়েকে বেঙ্গালুরু নিয়ে চিকিৎসার পরিকল্পনা করলেও সেখানে আর যেতে পারেননি। মেয়েকে নিয়ে তার পরিজনেরা জিবিপি হাসপাতালের সি টি ভি এস অ্যান্ড আই আর ডিপার্টমেন্টে আসেন। কার্ডিয়াক সার্জন ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্য তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে তার হার্টের ডান ও বাম অলিন্দের প্রাচীর ছিল না। দূষিত ও পরিশোধিত রক্ত মিশে যাচ্ছিল।


তিনি শিশু কন্যার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। গত ২১ ফেব্রুয়ারি মেয়েটি এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালের সি টি ভি এস অ্যান্ড আই আর ডিপার্টমেন্ট-এ ভর্তি হয়। গত ২৪ ফেব্রুয়ারি কার্ডিয়াক সার্জন ডাঃ ভট্টাচার্যের নেতৃত্বে প্রায় পাঁচ ঘন্টাব্যাপী মেয়েটির হৃদপিন্ডে ওপেন হার্ট সার্জারি করা হয়। ওই অস্ত্রোপচারে অ্যানেসথেসিওলজিস্ট ছিলেন ডাঃ সুরজিৎ পাল। পারফিউসানিস্ট (হার্ট-লাং যন্ত্র পরিচালক) সুজন সাহুসহ বারো সদস্যক সার্জিক্যাল টিম এই অস্ত্রোপচারে যুক্ত ছিল। বর্তমানে মেয়েটির অবস্থা স্থিতিশীল রয়েছে এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আগে এই ধরনের অস্ত্রোপচার করার জন্য রোগীদের বাইরে নিয়ে যেতে হত। কিন্তু বর্তমানে জিবিপি হাসপাতালে বহু জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু নিজের রাজ্যে এই অপারেশন করার সুফল পাবে।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top