News Flash

  • Home
  • দিনের খবর
  • Dr Jitendra Singh: ইউক্রেন থেকে দেশে ফিরলেন ২২০ পড়ুয়া, বাকিদেরও ফিরিয়ে আনার আশ্বাস জিতেন্দ্রর
Image

Dr Jitendra Singh: ইউক্রেন থেকে দেশে ফিরলেন ২২০ পড়ুয়া, বাকিদেরও ফিরিয়ে আনার আশ্বাস জিতেন্দ্রর

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে নিজেদের মাতৃভূমিতে ফিরলেন আরও ২২০ জন ভারতীয় পড়ুয়া। ইউক্রেন থেকে ইস্তানবুল হয়ে ভারতে ফিরেছেন ২২০ জন ভারতীয় পড়ুয়া। ইস্তানবুল থেকে উড়ে আসা বিশেষ বিমানটি বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে, আগত পড়ুয়াদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং। তিনি সকলের সঙ্গে কথা বলেন, আশ্বাস দেন ইউক্রেনে আটকে থাকা বাকিদেরও শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে।

স্বদেশে ফেরার পর ‘ভারত মাতা কি জয়’ মুখরিত হতে থাকে প্রতিটি ছাত্র-ছাত্রীদের মুখে। কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, “প্রায় ২২০ জন শিক্ষার্থী ইস্তানবুল হয়ে ভারতে এসেছেন। আমি একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কোন রাজ্যের বাসিন্দা, সে উত্তর দিল, “আমি ভারত থেকে এসেছি।” এখনও তাঁরা বিশ্বাসই করতে পারছে না যে তাঁরা ভারতে ফিরে এসেছে। ফেরার পর বাবা-মায়ের সঙ্গে সকলকে কথা বলেছেন।”

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top