News Flash

Image

Thief: থানার নাকের ডগায় চুরি

বিশ্রামগঞ্জ, ১ মার্চ : বিশ্রামগঞ্জ থানার নাকের ডগায় প্রাক্তন ভিলেজ কমিটির চেয়ারম্যানের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, বাড়িটি বিশ্রামগঞ্জ থানার উল্টো দিকে অবস্থিত। এমনকি থানার সিসি ক্যামেরার আওতাধীন ছিল ওই বাড়ি। থানার নাকের ডগায় প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে হানা দিয়ে বেশ কিছু পরিমাণ রাবার শিট চুরি করে নিয়ে গেছে।


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানার নাকের ডগায় এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। উল্লেখ্য বিশ্রামগঞ্জ থানা এলাকায় প্রতিনিয়ত  চুরির ঘটনা ঘটে চলেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top