News Flash

  • Home
  • প্রধান খবর
  • Indian Student Killed Ukraine War : ইউক্রেন যুদ্ধে এক ভারতীয় ছাত্রের মৃত্যু: বিদেশ মন্ত্রক
Image

Indian Student Killed Ukraine War : ইউক্রেন যুদ্ধে এক ভারতীয় ছাত্রের মৃত্যু: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। মঙ্গলবার দুপুরে ভারতীয় বিদেশ মন্ত্রক এই খবর জানিয়েছে । বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন আজ সকালে খারকিভে গোলাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে।

খারকিভে গোলাবর্ষণে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। আপাতত সরকারিভাবে সেই ভারতীয় পড়ুয়ার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করতে পারছি যে আজ সকালে খারকিভে গোলাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিদেশ মন্ত্রক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top