খোয়াই, ১ মার্চ : রামচন্দ্র ঘাটের নমপাড়ায় এক উন্মত্ত যুবককে মধ্যরাতে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, রামচন্দ্র ঘাট নমপাড়ার যুবক নেপাল দাস উন্মত্ত অবস্থায় মধ্যরাত নাগাদ ঘরের ভিতরে যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দেয় এবং পরিবারের লোকজনদের মারধর করার চেষ্টা করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। উন্মত্ত যুবককে আটক করে বেঁধে রাখা হয়। তারপর খবর পাঠানো হয় থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Tripura Police: উন্মত্ত যুবকের পুলিশের জালে
Tags:
Releated Posts
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















