News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : ত্রিপুরায় একাধিক স্থানে আত্মসমর্পনকারী উগ্রপন্থীদের জাতীয় সড়ক অবরোধ
Image

Protest : ত্রিপুরায় একাধিক স্থানে আত্মসমর্পনকারী উগ্রপন্থীদের জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : সরকারী সুবিধা পাওয়া সত্ত্বেও আরও দাবি নিয়ে আজ ত্রিপুরায় কয়েকটি স্থানে জাতীয় সড়ক অবরোধ করেছেন আত্মসমর্পনকারী উগ্রপন্থীরা। পুলিশের হস্তক্ষেপে জাতীয় সড়ক অবরোধমুক্ত হয়েছে। ত্রিপুরা পুলিশ এক টুইট বার্তায় সতর্ক করেছে, জাতীয় সড়ক অবরোধ কোনভাবেই মেনে নেওয়া হবে না। কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আজ আত্মসমর্পনকারী উগ্রপন্থীরা সিধাই থানাধীন হেজামারা, উদয়পুরের মহারানী, মুঙ্গিয়াকামীর ৩৭ মাইল, জিরানিয়া থানাধীন পূর্ণ সাধু পাড়া, সিপাহীজলা জেলায় বিশ্রামগঞ্জ-এ জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। তাতে যান চলাচল ব্যাহত হয়েছিল। বিশ্রামগঞ্জ এলাকায় তাঁরা উত্তেজনা তৈরীর চেষ্টা করেছিলেন। কিন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।


তাঁদের অভিযোগ, বৈরী জীবন ছেড়ে আত্মসমর্পণ করার পর বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্ত, বাস্তবে তার সিকি ভাগও পাওয়া যায়নি। এ-বিষয়ে ত্রিপুরা সরকারের একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন লাভ হয়নি। তাই, তাঁরা আজ বিভিন্ন স্থানে অবরোধ করেছেন।


এই অবরোধের জেরে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়েছে। তবে, পুলিশের কঠোর মনোভাবে অল্প সময়ের মধ্যেই জাতীয় সড়ক অবরোধমুক্ত করা সম্ভব হয়েছে। তবে তাঁরা হুশিয়ারী দিয়েছেন, শীঘ্রই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন। এদিকে, আত্মসমর্পণ করার পর তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরকারের তরফে দেওয়া হয়েছে। বিশেষ করে অনেকেই সরকার থেকে ঘর পেয়েছেন। কিন্ত, তাঁরা ঘর নির্মাণের সামগ্রী বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিন, পুলিশ অবরোধকারীদের গ্রেফতার করে জাতীয় সড়ক অবরোধ মুক্ত সক্ষম হয়েছে। পড়ে অবশ্য তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ। 

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top