News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister : উত্তরপ্রদেশ নির্বাচন: যোগী সরকার পাঁচ বছরে ৫ লক্ষ চাকরি দিয়েছে, প্রধানমন্ত্রী মোদী
Image

Prime Minister : উত্তরপ্রদেশ নির্বাচন: যোগী সরকার পাঁচ বছরে ৫ লক্ষ চাকরি দিয়েছে, প্রধানমন্ত্রী মোদী

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের জনগণকে সরকারি চাকরির বিষয়ে প্রতিশ্রুতির জন্য বিরোধী দলগুলিকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশে আসন্ন পঞ্চম দফা নির্বাচনের আগে বৃহস্পতিবার প্রয়াগরাজে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি তাদের ১০ বছরে মাত্র দুই লাখ সরকারি চাকরি দিয়েছে, যেখানে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার গত পাঁচ বছরে পাঁচ লাখ চাকরি দিয়েছে।

পূর্ববর্তী সরকারের আমলে সরকারি চাকরির নির্বাচন প্রক্রিয়ার অসঙ্গতি নিয়ে বিরোধীদের নিন্দা করে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, তারা নির্বাচন কমিশনে ব্যবসায়ীদের নিয়োগ করে যে খেলা খেলেছে, তা রাজ্যের যোগ্য যুবকদের জীবনকে ধ্বংস করেছে। উত্তরপ্রদেশের পিসিএস পরীক্ষার সিলেবাস ইউপিএসসির থেকে আলাদা ছিল। আমাদের সরকার আপনার সমস্যা বুঝতে পেরেছিল এবং আজকে পিসিএস এবং ইউপিএসসির সিলেবাস একই। এখন একই কঠোর পরিশ্রমের মাধ্যমে যুবকরা উভয় পরীক্ষা দিতে পারে।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের সাতটি দফার মধ্যে চারটি শেষ হয়েছে এবং বাকি তিনটি ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ এবং ৭ তারিখে অনুষ্ঠিত হবে।

১০ মার্চ ভোট গণনা হবে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top