News Flash

  • Home
  • খেলা
  • Football : চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ আটকে গেল আটলেটিকো মাদ্রিদের কাছে
Image

Football : চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ আটকে গেল আটলেটিকো মাদ্রিদের কাছে

মাদ্রিদ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রিকোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটলেটিকো এবং ম্যান ইউর ম্যাচ শেষ হল ১-১ গোলে। রাতের অন্য ম্যাচে বেনফিকা ও আয়াখস আমস্টারডামের ম্যাচও শেষ হল ২-২ গোলে। এই মাদ্রিদের মাঠে আটলেটিকোর বিরুদ্ধে প্রচুর গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেনও অনেক ম্যাচে। অথচ সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করতে পারলেন না আটলেটিকোর বিরুদ্ধে।

আটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে সাত মিনিটের মধ্যে এগিয়ে যায় দিয়েগো সিমোনের টিম। রেনান লোড়ির ক্রস ধরে দুরন্ত গতিতে ম্যান ইউর লেফট ব্যাক হ্যারি ম্যাগুয়েরিকে কাটিয়ে গোল করে আসেন জোয়াও ফেলিক্স। বিরতির আগে আটলেটিকো আরও গোল করতে পারত। সিমে ভারসালিজকোর শট ক্রস বারে লেগে ফিরে আসে। গোল শোধের জন্য রালফ রাংনিকের দল তাকিয়ে ছিল রোনাল্ডোর দিকে। কিন্তু তাঁকে তেমন সুযোগ দেয়নি মাদ্রিদ ডিফেন্স। শেষ পর্যন্ত আশি মিনিটের মাথায় পরিবর্ত ফুটবলার অ্যান্টনি এলাঙ্গো গোল শোধ করেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top