News Flash

  • Home
  • খেলা
  • হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অজি কিংবদন্তি মার্শ
Image

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অজি কিংবদন্তি মার্শ

সিডনি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রড মার্শ । বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। অস্ট্রেলিয়ার বুলস মাস্টার্স চ্যারিটি গ্রুপের হয়ে বুন্ডাবার্গে একটি ইভেন্টে যাওয়ার পথে মার্শের হার্ট অ্যাটাক হয়। পরে বুলস মাস্টার্সের দুই কর্মকর্তা জন গ্লানভিল ও ডেভিড হিলিয়ার দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বুলস মাস্টার্সের প্রধান জিমি মাহের বলেন, ‘জন ও ডেভ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কেননা ডাক্তার বলেছেন অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ’ মার্শ ১৯৭০ থেকে ৮৪ পর্যন্ত অজি দলের হয়ে ৯৬টি টেস্ট খেলেছেন। এছাড়া ৯২টি ওয়ানডেও রয়েছে এই উইকেটরক্ষক-ব্যাটারের নামের পাশে। তার অধীনে ৩৫৫টি ডিসমিসাল হয়েছে।৭৪ বছর বয়সী মার্শ এর আগে জাতীয় দলের প্রধান নির্বাচকের ভূমিকাতেও কাজ করেছিলেন।–

Releated Posts

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top