News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • BSP: একতরফা ভোট পাচ্ছে বিএসপি, সতীশ বললেন তাঁদের দলই সরকার গঠন করবে
Image

BSP: একতরফা ভোট পাচ্ছে বিএসপি, সতীশ বললেন তাঁদের দলই সরকার গঠন করবে

লখনউ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি হোক অথবা কংগ্রেস, সমাজবাদী পার্টি হোক অথবা বহুজন সমাজ পার্টি-সমস্ত দলই দাবি করছে উত্তর প্রদেশে তাঁরাই ক্ষমতায় আসবে। ভোটের ফল কী হবে তা জানা যাবে আগামী ১০ মার্চ। এবার বহুজন সমাজ পার্টির নেতা সতীশ মিশ্র দাবি করলেন, “বিএসপি একতরফা ভোট পাচ্ছে। এই দফার (চতুর্থ দফা) শেষে এটি নিশ্চিত করা হবে যে বিএসপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে। ব্রাহ্মণ-সহ প্রতিটি সমাজ আমাদের পক্ষে ভোট দিচ্ছে।”

বুধবার সকালে লখনউয়ের মন্তেসরি স্কুলের পোলিং বুথে ভোট দিয়েছেন বহুজন সমাজ পার্টির নেতা সতীশ চন্দ্র মিশ্ৰ। ভোট দেওয়ার পর তিনি দাবি করেন, “বহুজন সমাজ পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রথম ৩টি পর্যায় এবং আজকের ভোটের হিসাব নিলে, আপনারা দেখতে পাবেন বিএসপি-কেই ভোট দেওয়া হয়েছে। ২০০৭-এর মতোই, বিএসপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, মায়াবতী ৫ বারের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হবেন।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top