News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডের চম্পাবতে খাদে গাড়ি মৃত্যু ১১ জনের, প্রাণে বাঁচলেন দু’জন
Image

উত্তরাখণ্ডের চম্পাবতে খাদে গাড়ি মৃত্যু ১১ জনের, প্রাণে বাঁচলেন দু’জন

দেহরাদূন, ২২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের চম্পাবত জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের, এছাড়াও দু’জন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চম্পাবত জেলার টানাকপুর এলাকায় সুখিধাঙ-ডান্ডামিনার-রীথা সাহিব লিঙ্ক রোডে। হতাহতরা ডান্ডা কাকনাই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে টানাকপুর ফিরছিলেন।

যদিও, দুর্ঘটনা সম্পর্কে পুলিশ জানতে পারে মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ। এরপরই শুরু হয় উদ্ধারকাজ, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে একের পর এক দেহ উদ্ধার হয়। চম্পাবত জেলার পুলিশ সুপার দেবেন্দ্র পিঞ্চা জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের এবং দু’জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ১৬ জন ছিলেন বলে জানা গিয়েছে।
দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা
উত্তরাখণ্ডের চম্পাবত জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে মঙ্গলবার সকালে টুইট করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনকে দেওয়া হবে ২ লক্ষ টাকা এবং আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top