News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: রাজৌরিতে টেম্পো-ট্রাকের সংঘর্ষে মৃত্যু যুবকের, প্রাণে বাঁচলেন ৩ জন
Image

Accident: রাজৌরিতে টেম্পো-ট্রাকের সংঘর্ষে মৃত্যু যুবকের, প্রাণে বাঁচলেন ৩ জন

জম্মু, ২১ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় টেম্পো ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন একজন যুবক। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। হতাহতরা সকলেই টেম্পোর যাত্রী ছিলেন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজৌরি শহরের ওয়াটার পয়েন্টের কাছে। টেম্পোতে মোট ৭ জন ছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ও আরও একটি গাড়িতে ধাক্কা মারে। মৃত্যু হয় একজনের এবং ৩ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের নাম-সাজ্জাদ আলি। আহতরা হলেন-রিফাকিত হুসেন, ইমতিয়াজ আহমেদ ও মহম্মদ ইরফান। প্রত্যেকেই গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর টেম্পোর চালক-সহ ৪ জনকে রাজৌরির সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর রিফাকিতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Releated Posts

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top