News Flash

  • Home
  • দিনের খবর
  • Amit Shah: উত্তর প্রদেশে এবারের ভোট এগিয়ে যাওয়ার, কর্মসংস্থানের জন্য : অমিত শাহ
Image

Amit Shah: উত্তর প্রদেশে এবারের ভোট এগিয়ে যাওয়ার, কর্মসংস্থানের জন্য : অমিত শাহ

পিলভিট, ২১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের জনগণের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বিজেপিকে কেন ভোট দেওয়া উচিত তাও বলেছেন অমিত শাহ। তাঁর কথায়, “এই নির্বাচন উত্তর প্রদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। উত্তর প্রদেশের যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিতে এই নির্বাচন। এ জন্য যোগীজিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, “সমগ্র উত্তর প্রদেশে বিজেপি সরকারের অধীনে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, দরিদ্রদের কল্যাণে যে কাজ করা হয়েছে, আইনশৃঙ্খলার উন্নতির জন্য যে কাজ করা হয়েছে, সেই কারণে উত্তর প্রদেশে বিজেপির ঢেউ উঠেছে। উত্তর প্রদেশে সপ্তম দফার সময়, এই ঢেউ সুনামিতে পরিণত হতে চলেছে। মোদীজি ও যোগীজি উত্তর প্রদেশের দরিদ্রদের কল্যাণে অনেক কাজ করেছেন। ১.৬৭ কোটি মায়েদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য কাজ করা হয়েছে। ২.৬১ কোটি দরিদ্রের বাড়িতে শৌচাগার তৈরির কাজ করা হয়েছে।”

নির্বাচনী জনসভায় উপস্থিত মানুষজনকে অমিত শাহ প্রশ্ন করেন, “গরিব কল্যাণের যে মহাযজ্ঞ মোদীজি শুরু করেছেন, তা কী সমাজবাদী পার্টি করতে পারবে? শুধুমাত্র বিজেপিই তা করতে পারে। সপা ক্ষমতায় আসলে ফের গুন্ডা, বাহুবলী আসবে গরিবদের বাড়ি ছিনিয়ে নেবে। উত্তর প্রদেশ থেকে মাফিয়াদের নির্মূল করার কাজ করেছেন যোগীজি।” বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “বিজেপি সরকার গঠিত হলে, আগামী পাঁচ বছর কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কাজ করবে বিজেপি সরকার। দ্বাদশ শ্রেণী পাস করা প্রতিটি ছাত্রীকে বিনামূল্যে স্কুটি দেওয়ার কাজ করবে বিজেপি সরকার। যুবকদের ল্যাপটপ ও স্মার্ট ফোন দেওয়ার কাজ করবে বিজেপি সরকার।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top