News Flash

  • Home
  • দেশ
  • আনিস খান হত্যাকাণ্ডের রহস্যভেদে এবার হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি আইনজীবীর
Image

আনিস খান হত্যাকাণ্ডের রহস্যভেদে এবার হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি আইনজীবীর

কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ছাত্রনেতা আনিস খান রহস্যমৃত্যুর আসল কারণ কী, তা জানতে স্বতঃপ্রণোদিত মামলার আরজি জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কৌস্তুভ বাগচী। সোমবার সকালেই আইনজীবী কৌস্তভ বাগচী বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে স্বতঃপ্রণোদিত মামলার আবেদন করেন। বিচারপতি এদিনই বেলা ২টোর মধ্যে লিখিত আবেদন জমা দিতে বলেছিলেন আইনজীবীকে। রাজ্য সরকারকেও তার কপি দিতে বলা হয়েছিল। সেইমতো মামলাকারী আবেদন জমা দেন। মামলার পরবর্তী শুনানি ২৪ ফেব্রুয়ারি। এদিকে, ঘটনার তদন্তে আমতায় ছাত্রনেতার বাড়িতে পৌঁছলেন ডিএসপি ডিএনটি সুব্রত ভৌমিক। নিহতের বাবা সালাম খানের সঙ্গে কথা বলেন তিনি।

মামলাকরীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতে বলেন, আনিসকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাঁর বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে রাখা হয়েছিল। পুলিসের উর্দি পরা লোকজন ছাদ থেকে ফেলে দিয়েছে আনিসকে। এখন মুখ্যমন্ত্রী নিহতের দাদাকে চাকরি দেওয়ার কথা বলছেন।
বিচারপতি রাজাশেখর মান্থা ঘটনার পিছনে কী কারণ রয়েছে জানতে চান। জবাবে বিকাশ ভট্টাচার্য বলেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত ছিলেন আনিস। উলুবেড়িয়া হাসপাতলের দুর্নীতি নিয়েও তিনি সরব ছিলেন। পুলিস তদন্তের নামে শুক্রবার রাতে আনিসের বাড়িতে যায়। পরে ছাদ থেকে তাঁকে ফেলে দেওয়া হয়েছে।

এদিকে, সোমবার সকালে আনিসের বাড়িতে পৌঁছন ডিএসপি ডিএনটি। সঙ্গে ছিলেন আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী। ঘটনাস্থল ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন নিহত ছাত্রনেতার বাবার সঙ্গে। তিনি জানান, ময়নাতদন্তের সঙ্গে ফরেনসিক বা অন্যান্য রিপোর্টের মিল পাওয়া না গেলেও প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top