News Flash

  • Home
  • দিনের খবর
  • Yogi Adityanath: গুজরাট বোমা হামলার দোষীদের একজনের বাবা সক্রিয় সমাজবাদী পার্টির কর্মী, অভিযোগ আদিত্যনাথ-র
Image

Yogi Adityanath: গুজরাট বোমা হামলার দোষীদের একজনের বাবা সক্রিয় সমাজবাদী পার্টির কর্মী, অভিযোগ আদিত্যনাথ-র

হারদোই (উত্তরপ্রদেশ), ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে বলেন, গুজরাটের একটি বিশেষ আদালত ২০০৮ সালের গুজরাট বোমা হামলার জন্য ৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার দুদিন পরে দাবি করেন, একজন দোষীর বাবা একজন সক্রিয় সমাজবাদী পার্টির কর্মী।

সোমবার হারদোইতে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গুজরাটের একটি আদালত আহমেদাবাদ বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে দোষী সাব্যস্ত করেছে। এর মধ্যে ৮ জনের আজমগড়ের সাথে সম্পর্ক রয়েছে। এই ৮ জনের মধ্যে একজন দোষীর বাবা একজন সক্রিয় সমাজবাদী পার্টির কর্মী। তিনি আরও বলেন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের এই বিষয়ে স্পষ্ট করা উচিত।
উত্তরপ্রদেশের নির্বাচনের চতুর্থ দফার একটি আসন হল আজমগড়, যা দীর্ঘদিন ধরে সমাজবাদী পার্টির ঘাঁটি হিসাবে পরিচিত। ২০১৪ সালে সপা-র প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব এই আসনে জিতেছিলেন।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভার ৪০৩ টি আসনের নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গণনা করা হবে ১০ মার্চ।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top