News Flash

  • Home
  • দেশ
  • হিজাব পরার দাবিতে বিক্ষোভ, সাসপেন্ড কর্নাটকের স্কুলের ৫৮ জন ছাত্রী
Image

হিজাব পরার দাবিতে বিক্ষোভ, সাসপেন্ড কর্নাটকের স্কুলের ৫৮ জন ছাত্রী

বেঙ্গালুরু, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্নাটকের শিবমোগা জেলার একটি স্কুলের ছাত্রীরা। তার পরই তাঁদের সাসপেন্ড করা হল। অন্তত ৫৮ জন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

যদিও সাসপেন্ড হওয়ার পরও দাবিতে অনড় ছাত্রীরা। তাঁদের সাফ কথা, ‘‘হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যু বরণ করতে রাজি। কিন্তু হিজাবের সঙ্গে আপস করব না।’’ সাসপেন্ড হওয়া ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই ছাত্রীদের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগেও মামলা দায়ের হয়েছে। প্রশাসনের দাবি, গত তিন দিন ধরেই পুলিশ ও স্থানীয় তহশিলদার ছাত্র ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা জানাচ্ছিলেন।
প্রসঙ্গত, কর্নাটকে হিজাবের পক্ষে বিপক্ষে বিক্ষোভ থামার নাম নেই। হিজাব পরে ক্লাস নেওয়া যাবে না, কর্তৃপক্ষের এই ফরমানের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর একটি কলেজের এক অতিথি শিক্ষক। গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন। সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাঁকে ডেকে হিজাব পরে ক্লাস না নেওয়ার নির্দেশ দেন। তার পরই তিনি ইস্তফা দেন। আবার হিজাব ইসলামের অত্যাবশ্যকীয় অঙ্গ নয়। হিজাব পরতে বারণ করলে সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকার ভঙ্গ করা হয় না। শুক্রবার হাইকোর্টে জানিয়েছিল কর্নাটক সরকার।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top