News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Snatching : বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই
Image

Snatching : বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : গান্ধী গ্রামে এক বৃদ্ধা মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারিরা। ঘটনা শুক্রবার দুপুর নাগাদ ঘটেছে। মহিলার নাম অনিমা সিনহা।


জানা গেছে, ওই বৃদ্ধা তার নাতনিকে সঙ্গে নিয়ে গান্ধীগ্রাম বাজার থেকে নিজ বাড়ি মধ্যপাড়ায় যাচ্ছিলেন। গান্ধীগ্রাম বাজার থেকে কিছুটা দূর এগিয়ে গেলে দুই যুবক বাইক নিয়ে পেছন দিক থেকে এসে গলার চেইন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। মহিলার চিৎকারে স্থানীয় লোকজনের বেরিয়ে আসেন। ততক্ষণে ছিনতাইকারিরা বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।


খবর পাঠানো হয় এয়ারপোর্ট থানার পুলিশকে। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ছিনতাই করে নিয়ে যাওয়া সোনার চেইন উদ্ধারের সংবাদ নেই। মহিলার গলা থেকে দিনদুপুরে সোনার চেইন ছিনতাই হওয়া সংবাদ ছড়িয়ে পড়তেই গান্ধীগ্রাম এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top