News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Akhilesh Yadav: বিজেপি ফের ক্ষমতায় এলে আইন এনে মানুষের জমিও বিক্রি করে দেবে : অখিলেশ যাদব
Image

Akhilesh Yadav: বিজেপি ফের ক্ষমতায় এলে আইন এনে মানুষের জমিও বিক্রি করে দেবে : অখিলেশ যাদব

জালাউন (উত্তর প্রদেশ), ১৮ ফেব্রুয়ারি (হি.স.): আক্রমণ-পাল্টা আক্রমণ চলছেই উত্তর প্রদেশে। এবার বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কৃষি আইনের প্রসঙ্গ টেনে এনে শুক্রবার অখিলেশ যাদব বলেছেন, বিজেপি উত্তর প্রদেশে পুনরায় ক্ষমতায় এলে আইন এনে মানুষের জমিও বিক্রি করে দেবে। এদিন উত্তর প্রদেশের জালাউন-তে নির্বাচনী জনসভা করেছেন অখিলেশ যাদব।

বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, “তিনটি ‘কালো’ কৃষি আইন বাস্তবায়ন করে ৭৫০ জন কৃষককে হত্যা করেছে বিজেপি। এই দল পুনরায় ক্ষমতায় এলে এই ধরনের আইন এনে আপনাদের জমি বিক্রি করে দেবে। কৃষি আইন প্রত্যাহার করা সত্ত্বেও, কৃষকরা তাঁদের ক্ষমা করেননি।” নিখোঁজ এক তরুণীর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তোপ দেগেছেন অখিলেশ। তিনি বলেন, “এখানে দু’দিন আগে একটি মেয়ে নিখোঁজ হয়েছিল, আজ তাঁর দেহ উদ্ধার হয়েছে। এ জন্য কে দায়ী? বাবা মুখ্যমন্ত্রী এ জন্য দায়ী। তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশ বর্তমানে মহিলাদের জন্য সবচেয়ে অনিরাপদ স্থান।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top