News Flash

Image

Fire : আগুনে পুড়ে ছাই বসতঘর

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : শুক্রবার উজান অভয়নগর এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের নাম অভিজিৎ দাস। স্থানীয় মানুষ ওই বাড়ির নিচতলার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসেন। দমকল বাহিনীর তৎপরতায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে। তবে ঘরের ভেতরের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে গেছে। অবশ্য ঘরটি ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ঘরে কলেজ পড়ুয়া ছাত্রীরা ভাড়া থাকতো। তারা ঘর থেকে বের হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ও দমকল বাহিনী এ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। 

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top