News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: বারাবাঙ্কিতে কন্টেনার ট্রাক ও গাড়ির সংঘর্ষ, একই পরিবারের ৫ সদস্য-সহ মৃত ৬
Image

Accident: বারাবাঙ্কিতে কন্টেনার ট্রাক ও গাড়ির সংঘর্ষ, একই পরিবারের ৫ সদস্য-সহ মৃত ৬

বারাবাঙ্কি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): বেপরোয়া গতিতে গাড়ি চালানোর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, ফের তা প্রমাণিত হল। উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় কন্টেনার ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন মোট ৬ জন। মৃত ৬ জনের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য। বুধবার ভোররাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বারাবাঙ্কি জেলার রাম সানেহি ঘাট এলাকায় লখনউ-অযোধ্যা হাইওয়ের ওপর নারায়ণপুর গ্রামের কাছে।

অতিরিক্ত পুলিশ সুপার পূর্ণেন্দু সিং জানিয়েছেন, নারায়ণপুর গ্রামের কাছে লখনউ-অযোধ্যা হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা কন্টেনার ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী একটি গাড়ি। গাড়িটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের দুই সন্তান-সহ ৬ জনের। অতিরিক্ত পুলিশ সুপার পূর্ণেন্দু সিং জানিয়েছেন, পরিবারটি সুরাটের বাসিন্দা। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গাড়িতে করে ফৈজাবাদ আসছিলেন। গাড়ির সামনের অংশ কন্টেনারে ঢুকে যাওয়া থেকে দুর্ঘটনার ভয়াবহতা অনুমান করা যায়। এতে দুর্ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। মৃতদের নাম-অজয় বর্মা, তাঁর স্ত্রী স্বপ্ন, দুই সন্তান আরিয়ান (৮), যশ (১০)। এছাড়াও অজয়ের ভাই রামজন্ম (২৮) এবং গাড়ি চালক অজয় ​​কুমার যাদবও মারা গিয়েছেন।

Releated Posts

পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ ১৮৮ ভারতীয় বন্দির দ্রুত মুক্তি ও প্রত্যাবাসনের দাবি ভারতের

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ করা ১৮৮ জন ভারতীয় মৎস্যজীবী ও বেসামরিক বন্দিকে দ্রুত মুক্তি…

ByByNews Desk Jul 1, 2026

আজমের হাই-সিকিউরিটি জেলে খুন দস্যু জগন গুর্জর, কড়া নিরাপত্তায় গ্রামে শেষকৃত্য সম্পন্ন

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): আজমের হাই-সিকিউরিটি জেলের ভিতরে খুন হওয়া কুখ্যাত দস্যু জগন গুর্জর-এর শেষকৃত্য বুধবার রাজস্থানের ধোলপুর…

ByByNews Desk Jul 1, 2026

এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের রেশন ও লক্ষ্মীর ভাণ্ডার-সদৃশ ‘অন্নপূর্ণা’ প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য…

ByByNews Desk Jul 1, 2026

যক্ষ্মামুক্ত ভারত অভিযান ও ডেঙ্গু প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): যক্ষ্মামুক্ত ভারত (টিবি মুক্ত ভারত) অভিযান এবং ১০০ দিনের বিশেষ কর্মসূচি নিয়ে বুধবার দিল্লি…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top