News Flash

  • Home
  • খেলা
  • করোনা আক্রান্ত হলেন শ্রীলঙ্কার তারকা অল-রাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা
Image

করোনা আক্রান্ত হলেন শ্রীলঙ্কার তারকা অল-রাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা

ক্যানবেরা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : করোনা আক্রান্ত হলেন শ্রীলঙ্কার তারকা অল-রাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের আগে ওয়ানিন্দু করোনা পজিটিভ চিহ্নিত হন । তড়িঘড়ি তাঁকে আইসোলেশনে পাঠানো হয় । নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ম্যাচ ।

সোমবারই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, কুশল মেন্ডিস করোনা থেকে সেরে উঠেছেন। সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামতে অসুবিধা নেই তাঁর। তবে মঙ্গলবার হাসারাঙ্গাকে নিয়ে নতুন করে বিপত্তি দেখা দেয় শ্রীলঙ্কা শিবিরে। ক্যানবেরায় সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের দিন সকালে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ চিহ্নিত হন হাসারাঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে তারকা ক্রিকেটারের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানানো হয়েছে। হাসারাঙ্গাকে তড়িঘড়ি আইসোলেশনে পাঠানো হয়। যদিও তৃতীয় ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ,আইপিএলের মেগা নিলামে শ্রীলঙ্কার অল-রাউন্ডারকে বড় অঙ্কে দলে ফেরায় আরসিবি। ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দাম ওঠে আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ১ নম্বর থাকা হাসারাঙ্গার। সিরিজের প্রথম দু’টি টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে শ্রীলঙ্কা। সুতরাং, তৃতীয় ম্যাচ তাদের কাছে কার্যত ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এই ম্যাচে হারলেই ৫ ম্যাচের টি-২০ সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে তাদের।–

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top