News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের কোভিডে আক্রান্ত শিবরাজ, নিভৃতবাসে থেকে ভার্চুয়ালি করবেন সমস্ত কাজ
Image

ফের কোভিডে আক্রান্ত শিবরাজ, নিভৃতবাসে থেকে ভার্চুয়ালি করবেন সমস্ত কাজ

ভোপাল, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার শিবরাজ নিজেই টুইট করে জানিয়েছেন, তাঁর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর শরীরে রয়েছে মৃদু উপসর্গ, কোভিড-১৯ গাইডলাইন অনুযায়ী নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, আগামী কিছু দিনের সমস্ত কাজ ভার্চুয়ালি করবেন তিনি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং টুইট করে জানিয়েছেন, “আমি নিজের আরপিসিআর কোভিড টেস্ট করিয়েছিলাম, সেই রিপোর্ট পজিটিভ এসেছে। সামান্য লক্ষণ রয়েছে। নিজেকে আইসোলেশনে রেখেছি। আগামী সমস্ত কাজ ভার্চুয়ালি করব। আগামীকাল সন্ত শিরোমণি রবিদাস জয়ন্তীর কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেব।” শিবরাজ আরও জানিয়েছেন, আমার সান্নিধ্যে সম্প্রতি যাঁরা যাঁরা এসেছিলেন, তাঁরাও করোনা-পরীক্ষা করিয়ে নেবেন।
মধ্যপ্রদেশে করোনা-প্রকোপ কমলেও, বিপদ এখনও কাটেনি বলে জানিয়েছেন শিবরাজ। রাজ্যবাসীর উদ্দেশে তিনি জানিয়েছেন, “মধ্যপ্রদেশে করোনা-সংক্রমণের হার কমে ২ শতাংশে পৌঁছেছে। আজ ১,২২২ জন আক্রান্ত হয়েছেন, কিন্তু বিপদ এখনও কাটেনি। সকলের কাছে অনুরোধ করছি সমস্ত স্বাস্থ্য দিকনির্দেশিনা মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন ও সামাজিক দূরত্ব মেনে চলুন।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top