News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বস্তি পেলেন না লালু, পশুখাদ্য কেলেঙ্কারির ডোরান্ডা ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত
Image

স্বস্তি পেলেন না লালু, পশুখাদ্য কেলেঙ্কারির ডোরান্ডা ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত

রাঁচি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): পশুখাদ্য কেলেঙ্কারির ১৩৯.৩৫-কোটি টাকার ডোরান্ডা ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব। মঙ্গলবার লালুকে দোষী সাব্যস্ত করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত। এদিন সশরীরে রাঁচির বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন লালু। পশুখাদ্য কেলেঙ্কারির আরও চারটি মামলায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন লালু প্রসাদ যাদব। মঙ্গলবার ডোরান্ডা ট্রেজারি মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

ডোরান্ডা ট্রেজারি মামলায় গত ২৯ জানুয়ারি শেষ হয়েছিল যুক্তিতর্ক শুনানি, তারপর রায়দান সংরক্ষিত রাখে আদালত। বিশেষ সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) বিচারক এস কে শশীর আদালত লালু প্রসাদ-সহ ৯৯ অভিযুক্তের বিরুদ্ধে শুনানি শেষ করেছে, যা গত বছরের ফেব্রুয়ারি থেকে চলছিল। রায়দানের দিন সমস্ত অভিযুক্তকে আদালতে হাজির থাকতে বলা হয়েছিল।

প্রসঙ্গত, এই মামলায় মোট অভিযুক্ত ছিল ১৭০ জন, ৫৫ জনের মৃত্যু হয়েছে, ৭ জন সরকারি সাক্ষী হয়েছেন, দু’জন নিজেদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছেন এবং ছ’জন পলাতক। লালু প্রসাদ ছাড়াও প্রাক্তন সাংসদ জগদীশ শর্মা, তৎকালীন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ধ্রুব ভগত, পশুপালন সচিব বেক জুলিয়াস এবং পশুপালন সহকারী পরিচালক কে এম প্রসাদ প্রধান অভিযুক্ত ছিলেন।

Releated Posts

যুবকদের দেশগঠনে যুক্ত করার মোদির আহ্বানকে সমর্থন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের, পেপার ফাঁস রুখতে কড়া পদক্ষেপের দাবি

রাঁচি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘যুবশক্তি’কে কাজে লাগিয়ে দেশগঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়ারা। একইসঙ্গে…

ByByNews Desk Aug 15, 2026

নাম বদল নয়, মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে কংগ্রেস: কেন্দ্রকে খাড়গের খোঁচা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): নাম পরিবর্তনের রাজনীতি না করে কংগ্রেস মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে বলে দাবি…

ByByNews Desk Aug 15, 2026

নেপালের সঙ্গে যোগাযোগ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ১৫ আগস্ট (আইএএনএস): নেপাল ও ভারতের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হচ্ছে বলে জানালেন নেপালে নিযুক্ত ভারতের…

ByByNews Desk Aug 15, 2026

‘বড় স্বপ্ন উন্নতির গতি বাড়ায়’: উন্নয়ন ও শক্তি নিরাপত্তায় ভারতের রূপরেখা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): বড় স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষী জাতীয় লক্ষ্যই দেশের উন্নয়নের গতি বাড়ায় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top