News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Arvind Kejriwal: পঞ্জাবে ৬০ আসনে জিতবে আপ, হারবেন চান্নি ও সিধু উভয়েই : কেজরিওয়াল
Image

Arvind Kejriwal: পঞ্জাবে ৬০ আসনে জিতবে আপ, হারবেন চান্নি ও সিধু উভয়েই : কেজরিওয়াল

লুধিয়ানা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে ৬০টি আসনে জিতবে আম আদমি পার্টি (আপ)। আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে আক্রমণ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ও পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধুকে। কেজরিওয়াল দাবি করে বলেছেন, “উভয় আসনেই হারবেন চান্নি এবং সিধু ও মাঝিথিয়াও হারবেন।”

মঙ্গলবার লুধিয়ানায় একটি সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, “আপ জয়লাভ করলে, পঞ্জাবের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকারের সঙ্গে কাজ করবে রাজ্য সরকার। পঞ্জাব একটি স্পর্শকাতর সীমান্ত রাজ্য। মাদক ও ড্রোনের বিস্তার রোধ করার জন্য, পঞ্জাবে একটি সৎ সরকার থাকা প্রয়োজন।” বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করে কেজরিওয়াল বলেছেন, “প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নোংরা রাজনীতিতে নেমেছে বিজেপি ও কংগ্রেস। আমি প্রত্যেক পঞ্জাবিকে আশ্বস্ত করতে চাই, আপ ক্ষমতায় এলে আমরা জননিরাপত্তার দায়িত্ব নেব। আমরা জাতীয়, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনও ধরনের রাজনীতিতে লিপ্ত হব না।”
কেজরিওয়াল এদিনের সাংবাদিক সম্মেলনে বলেছেন, আম আদমি পার্টিকে হারানোর জন্য হাত মিলিয়েছে সমস্ত দল, তা সত্ত্বেও আপ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। আমরা প্রায় ৬০টি আসনে জিততে চলেছি, কিন্তু জনগণের কাছে আবেদন করছি স্থিতিশীল এবং শক্তিশালী সরকার নিশ্চিত করতে আমাদের কমপক্ষে ৮০টি আসনে জেতান।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top