News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court: জেলের বাইরে বেরোলেন আশিস, সুপ্রিম কোর্টের যাওয়ার হুঁশিয়ারি রাকেশের
Image

Supreme Court: জেলের বাইরে বেরোলেন আশিস, সুপ্রিম কোর্টের যাওয়ার হুঁশিয়ারি রাকেশের

লখনউ, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): গ্রেফতার হয়েছিলেন ৯ অক্টোবর, জামিন পেয়েছেন গত ১০ ফেব্রুয়ারি। জামিন পাওয়ার ৫-দিনের মাথায় মঙ্গলবার জেলের বাইরে বেরোলেন লখিমপুর খেরি হিংসা মামলার প্রধান অভিযুক্ত আশিষ মিশ্র। গত ১০ ফেব্রুয়ারি আশিষকে জামিন দিয়েছিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। এরপর মঙ্গলবার জেল থেকে বেরোলেন তিনি।

গত বছরের ৩ অক্টোবর লখিমপুর খেরির টিকুনিয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস। নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজ হওয়ার পরই এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন আশিস। গত বৃহস্পতিবার আশিসের জামিন মঞ্জুর করেছে আদালত। প্রসঙ্গত, নভেম্বরে উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) আদালতে পেশ করা রিপোর্টে জানায়, লখিমপুরের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল।

এদিকে, আশিষের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। মঙ্গলবার কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, আশিষের জামিনের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হবে সংযুক্ত কিসান মোর্চা। রাকেশ বলেছেন, “গোটা দেশ এবং সমগ্র বিশ্ব অজয় ​​টেনি এবং আশিষ টেনির সবচেয়ে কুখ্যাত লখিমপুর খেরি পর্ব দেখেছে, যারা একটি জঘন্য অপরাধ করেও তিন মাসের মধ্যে জামিন পেয়ে যায়।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top