News Flash

  • Home
  • দিনের খবর
  • অপরাধীকে নিয়ে দিল্লি থেকে গুজরাটে যাচ্ছিল গাড়ি, জয়পুরে দুর্ঘটনায় ৪ পুলিশ কর্মী-সহ মৃত ৫
Image

অপরাধীকে নিয়ে দিল্লি থেকে গুজরাটে যাচ্ছিল গাড়ি, জয়পুরে দুর্ঘটনায় ৪ পুলিশ কর্মী-সহ মৃত ৫

জয়পুর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): এক অপরাধীকে নিয়ে দিল্লি থেকে রাজস্থান হয়ে গুজরাটে যাচ্ছিল গুজরাট পুলিশের একটি গাড়ি। রাজস্থানের জয়পুরের ভাবরু এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সেই গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। তাঁদের মধ্যে ৪ জনই পুলিশ কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর-দিল্লি জাতীয় সড়কের ওপর নিজাড় মোড়ের কাছে। এক অপরাধীকে নিয়ে গুজরাটে যাচ্ছিল গাড়িটি, গাছে ধাক্কা মারার কারণে ৫ জনেরই দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

অভিযুক্তের নাম-সাইন ওরফে মুন্না। তার বাড়ি দিল্লির সীলমপুর এলাকায়। মৃত পুলিশ কর্মীদের নাম-হেড কনস্টেবল মনসুখ ভাই এবং কনস্টেবল ইরফান পাঠান, ভিকা মুখেরা ও শাকরি সিং গোহেল। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। টুইটারে দুর্ঘটনার বিষয়ে জানিয়ে মৃত পুলিশ কর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top