News Flash

Image

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে রক্তাক্ত

কমলপুর, ১৪ ফেব্রুয়ারি : ধলাই জেলার কমলপুরের মানিক ভান্ডার ঘাঁটি এলাকায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। রক্তাক্ত যুবকের নাম সুরজিৎ দেব। তার বাড়ি এরারপাড় এলাকায়। অভিযুক্ত যুবকের নাম ধনঞ্জয় দেব।


জানা গেছে, তাদের মধ্যে দীর্ঘ দিনের পরিচয় রয়েছে। সেই সুবাদে সুরজিৎকে ধনঞ্জয় ফোন করে তার বাড়িতে ডেকেছিল। ফোন পেয়ে সুরজিত ধনঞ্জয়ের বাড়িতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের নানা স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।


এ-ব্যাপারে থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরজিৎ জানিয়েছেন, ধনঞ্জয় নানা অসামাজিক কাজকর্মের সঙ্গেও জড়িত রয়েছে। সে তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে বলেও জানিয়েছে সুরজিৎ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পূর্ব বিরোধের জের ধরেই এই কাণ্ড সংঘটিত করেছে বলে অনুমান করা হচ্ছে।

Releated Posts

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলা বিমানবন্দর থেকে দুই মহিলা-সহ তিন বাংলাদেশি নাগরিক আটক, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আগরতলা মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর এলাকা থেকে…

ByByReshmi Debnath Jul 28, 2026

স্বাস্থ্য ক্ষেত্রে এইমস, দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে মৌ-স্বাক্ষরের অগ্রগতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনায় সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: এইমস, নিউদিল্লির সহযোগিতায় ত্রিপুরা সরকার স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জন্য যে প্রয়াস নিয়েছে, তার…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top